প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিমা নিরঞ্জনের শেষ দিন আজ। সেই মতে খারাপ আবহাওয়ার মধ্যেও সকাল থেকে প্রতিমা নিরঞ্জনের জন্য বেরিয়ে পরেছেন সমস্ত ক্লাব ও বাড়ির পুজোর প্রতিমা নিয়ে সকলেই। আর তাঁরই ধুম পরেছে শহরের মিশন ঘাটে। প্রতিমা নিরঞ্জনের সময় কোন রকম দুর্ঘটনা যেন না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মিশন ঘাটে। পৌরসভার কর্তাব্যাক্তিদের নজরদারিতেই চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ।
মালদা